বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সাংবাদিক দিলীপ কুমার মন্ডলের বিরুদ্ধে অপপ্রচারে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩১০ Time View

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য দিলীপ কুমার মন্ডলকে নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব।

আজ (১০ আগষ্ট) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, দিলীপ কুমার মন্ডল নারায়ণগঞ্জের একজন স্বনামধন্য সাংবাদিক এবং তিনি টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর এবং দৈনিক কালের কন্ঠের নারায়ণগঞ্জ জেলাপ্রতিনিধি হিসেবে কর্মরত।

শনিবার (১০ আগষ্ট) বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় যে ভিডিও প্রকাশ করে তাঁকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেই ভিডিও পর্যালোচনা করে দেখা যায় যে, ওই ভিডিওতে দেখানো ব্যক্তি সাংবাদিক দিলীপ কুমার মন্ডল নন।

আমরা এ ধরনের হয়রানী ও বিভ্রান্তিমূলক প্রকাশিত ভিডিও অবিলম্বে প্রত্যাহার করাসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের মিথ্যা ও বানোয়াট ভিডিও ও সংবাদ প্রকাশের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানোসহ ভবিষ্যতে যে কোনো সংবাদ প্রকাশে সকল অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়াকে সতর্ক থাকার জন্য বিণীত অনুরোধ জানানো হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »