শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার স.ন্ত্রা.স বিরোধী মামলার আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ডিএনডি জলাবদ্ধতা নিরসনে এমপি মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জে পাম্প স্টেশন পরিদর্শনে প্রতিনিধি দল ঠিকাদারি ইস্যুতে ব্যবসায়ীকে হুম.কির অভিযোগ যুবদলের সদস্য সচিব সাহেদের বিরুদ্ধে

শেখ হাসিনা স্বাধীনতাকে পরিবারিক অর্জন বানিয়েছে: কাজী মনির

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৯৩ Time View

সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতা হলো জাতীয় অর্জন। কিন্তু শেখ হাসিনা স্বাধীনতাকে পারিবারিক অর্জন বানিয়েছে। শনিবার (১৭ আগষ্ট) বিকেলে তারাব পৌরসভার রূপসী এলাকায় খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথিরি বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির এসকল কথা বলেন।

কাজী মনির আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার নিপীড়ন, নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল। মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এড. আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবর রহমান, যুবদলের নেতা আবু মাসুম, সুলতান মাহমুদ, মঞ্জুর রহমান মঞ্জু, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, সূজন ভুইয়া, আক্তার হোসেন, আব্দুল কাদির রাজিব, ইব্রাহিম দেওয়ান, মাহমুদুল হাছান রনি,যুগ্ম সাধারণ সম্পাদক আজিম সরকার প্রমূখ। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতায় দোয়া কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »