বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

শেখ হাসিনার সরকারের পুনরাবৃত্তি মানুষ চায় না: রিজভী

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ২০২৪ সালের আন্দোলনে ১৪০০ থেকে ১৫০০ শিক্ষার্থী, রিকশাওয়ালা শ্রমিক হত্যাকাণ্ড থেকে কেউ বাদ যায়নি। বিএনপির সাড়ে ৪০০ কর্মীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১৪২ জন ছাত্রদল কর্মীকে হত্যা করা হয়েছে। মানুষ শেখ হাসিনার এই রক্ত পিপাসু নেতৃত্বের কারণে ছটফট করছিল। এই শেখ হাসিনার সরকারের পুনরাবৃত্তি মানুষ চায় না।

তিনি বলেন, গ্যাং অফ ফোরের চার জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে। ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান কামাল এই চারজন সকল হত্যাকাণ্ডের পরামর্শ দিয়েছেন, এছাড়া শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী আন্দোলনের সময় পরামর্শ দিয়েছিলেন আন্দোলন দমাতে কিছু লোককে হত্যা করলে সব ঠিক হয়ে যাবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক এক নেতা দোলনকে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি মন্তব্য করেন।

তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কয়েকদিন যাবত দেখতে পেয়েছেন মেয়র তাপসসহ গ্যাং অব ফোরের এসব অপকর্মকারীদের সাথে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে কীভাবে হত্যাকাণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। এসব ফোনালাপে উঠে এসেছে তাদের খুনের মনোবৃত্তি, ডাকাতির মনোবৃত্তি, রক্ত পিপাসু মনোবৃত্তির নানা বহিঃপ্রকাশ।

আহত ছাত্রদল নেতা দোলন প্রসঙ্গে তিনি বলেন, দোলন একজন সাধারণ নিরীহ নিবেদিত প্রাণ বিএনপি কর্মী। তারা একটি সাধারণ পরিবার, ভদ্র পরিবার। সে কিছু অন্যায়ের প্রতিবাদ করেছিল তার প্রেক্ষিতে তাকে হামলা করে গুরুতর আহত করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আজকে দোলনকে হত্যার উদ্দেশ্যে ক্ষতবিক্ষত করা অপকর্মকারীরা প্রটেকশন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এই দোলনকে হত্যার উদ্দেশ্যে যারা তার শরীরকে আঘাত করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এর দায় কিন্তু নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন এড়াতে পারবে না, এই দোলনের উপর যারা হামলা করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রটেকশন পাচ্ছে তাদেরকে স্থানীয় প্রশাসন কেন গ্রেপ্তার করছে না, আমাদের দাবি আজকের মধ্যে ওইসব অপকর্ম কারীদের গ্রেপ্তার দেখতে চাই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখানে যদি আরেকটা কোনো ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন। হামলাকারীদের বিষয়ে এত সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কেউ যদি সেই অপকর্মকারীদের প্রটেকশন দেয় তারা কারা প্রশাসনকে এগুলো জানান প্রয়োজনে আমাদেরকেও জানান। সে যদি দলেরও কোনো লোক হয় তার বিরুদ্ধে দলীয় চূড়ান্ত শাস্তি বহিষ্কার করা হবে, সে যত বড় নেতা হোক। এখানে যদি বিএনপির কোনো লোক হয়ে থাকে আমাদেরকে ফোনে জানান সে যত পাওয়ারফুল নেতা হোক না কেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, অপকর্মকারীদের পক্ষে প্রশাসনকে কোন নেতা যদি ফোন করে থাকে তার নামও আমাদেরকে জানান। এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। যদি দলেরও কেউ এই ঘটনায় জড়িত থাকেন।

এ সময় দলটি আহত ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন। পরে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন সহ সংগঠনের সদস্যরা। এছাড়া নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »