মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

শিশু আছিয়ার খুনিদের শাস্তির দাবিতে কাফনের কাপড় পড়ে মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৮৯ Time View

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামীদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফনের কাপড় করে মিছিল করা হয়েছে। ‘ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ’ ব্যানারে শিক্ষার্থীরা এই মিছিল করে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের করেন তারা।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সভায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘আজকে (১৩ মার্চ) দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পর আমরা দেখলাম ৭ দিনের মধ্যে বিচার শুরু হবার কথা বলেছে আমাদের আইন উপদেষ্টা। আছিয়ার মৃত্যুর পর সরকারের টনক নড়ায় আমরা উপহাসের সাথে তাদের এই বক্তব্যকে সমর্থন করছি। শুধু আছিয়া একা নয়, এখন পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে তাঁর প্রত্যেকটির বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষণের ঘটণায় প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু করতে হবে। কোন অবস্থাতেই যেন ধর্ষকদের ছাড় দেয়া না হয়। শহীদ মিনার থেকে বের হয়ে কাফন মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »