সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

শামীম ওসমানসহ ২০০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে আরো একটি মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ Time View

সাবেক এমপি একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে ২০০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি হত্যা মমলা হয়েছে। মামলায় নাম দেয়া হয়েছে ৬৩ জনের। অজ্ঞাত আসামী ১৫০-২০০ জন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রাব্বি মিয়া মৃত্যুর ঘটনায় বুধবার রাতে নিহতের ভাই অন্তত মিয়া (২৬) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন।

মামলায় অন্য আসামিরা হলেন- শামীম ওসমান পুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমিরি ওসমান (৪৫), মহানগর আ.লীগ নেতা শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সভাপতি মজিবুর রহমান (৭৮) সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২) কাউন্সিলর মতিউর রহমান মতিসহ (৫৫) আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকাল সাড়ে ৫ টায় (নাসিক) ১ নং ওয়ার্ডস্থ পাইনাদী নতুন মহল্লার ১০ তলা এলাকার ৪ তলা ভবনের বারান্দায় দাড়িয়ে থাকাকালীন হঠাৎ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বি। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মামলার ১, ২ ও ৩ নং আসামি অর্থাৎ শামীম ওসমান, শাহ নিজাম ও ইয়াছিন হাজীর নির্দেশে অন্য আসামিদের ছোড়া গুলিতে বাদী অন্তর মিয়ার ভাই রাব্বি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »