রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২০৭ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কাঞ্চন মায়ার বাড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে কাঞ্চন বাজার প্রদক্ষিণ শেষে সড়কের পাশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাঞ্চন পৌরসভা জামায়াতের আমির সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেনের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারি জনাব মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

জামায়াতের কেন্দ্র ঘোষিত দাবিগুলো হলো:
০১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

০২. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

০৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।

০৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

০৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসাইন মোল্লা আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জনাব এডঃ ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ উপজেলা উত্তর আমীর মাহফুজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা উত্তর কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ওসমান খান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »