বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

রূপগঞ্জে ব্লগার জিসানের মোটরসাইকেল ছিন-তাই: মূলহোতা গ্রে-প্তার

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ Time View

রূপগঞ্জে মোটোব্লগার জিসানকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম ইমতিয়াজ লিমন ওরফে রিমন (২০)।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ) সার্কেল মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ থানা পুলিশ গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে ইউটিউবার ও মোটোব্লগার জিসান (১৮) তার বন্ধু ফয়সাল (২২)-এর সঙ্গে ঢাকা মিরপুর থেকে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। তারা রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩০০ ফিট গোলচত্বর এলাকায় ঘোরাঘুরি শেষে রাত ২টার দিকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন।

ঢাকা বাইপাস সড়কের কুশাবো এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী জিসানের মোটরসাইকেলের গতি রোধ করে। এসময় দুইজন ছিনতাইকারী ধারালো দা দিয়ে জিসানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে তার হাতে গুরুতর জখম করে। এতে তার আঙুল কেটে যায় এবং তিনি রক্তাক্ত হয়ে পড়েন।

পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিসানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে লিমনকে গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল এবং হামলায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে লিমন জানায়, তারা পূর্বাচল ৩০০ ফিট সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল ছিনতাই করে থাকে। বিশেষ করে দামী মোটরসাইকেল ও নারী যাত্রীদের লক্ষ্য করে তারা মোটরসাইকেল থামিয়ে চালকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেল ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »