সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

রূপগঞ্জে ব্যবসায়ী হ ত্যা মামলায় ২ জনের মৃ ত্যু দ ন্ড

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৩৪ Time View

রূপগঞ্জে নুরুল হক মোল্লা নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় আসমিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- মিলন (৪৯) ও সজিব (৪১)। এছাড়া এ মামলায় ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস প্রদান করা হয়।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। এর মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। তিনি বলেন, ২০০৯ সালে নুরুল হক মোল্লা রাতে খাওয়া-দাওয়া করে তার রাইস মিলে ঘুমোতে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিনদিন পর ঢাকা সিলেট মহাসড়কের পাশে পানিতে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় সেদিন ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রবিন নামে একজনের বিরুদ্ধে কোন সাক্ষ্যপ্রমাণ না থাকায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »