বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৩৯ Time View

রূপগঞ্জে রাজনৈতিক সহিংসতায় গুলিতে নিহত ব্যবসায়ী মামুন ভুঁইয়ার (৩৫) হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৩ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় কয়েক হাজার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেয়। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে। তারা মহাসড়কে বসে অবরোধ সৃষ্টি করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানজট।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা। গত ১০ জুন (মঙ্গলবার) দুপুরে তিনি এলাকায় ফিরলে স্থানীয়রা তাকে আটক করে।

খোকার আটকের খবর ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে তাকে ছিনিয়ে নিতে হামলা চালায়। এ সময় মাঝিপাড়া গ্রামের ব্যবসায়ী মামুন ভুঁইয়াকে সন্ত্রাসী বাবু মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। গুরুতর অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

বিক্ষোভ প্রতিবাদ সভায় নিহতের স্ত্রী ইমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। মুদি দোকান চালিয়ে সংসার চালাতেন। আজ তিনি নেই, আমার দুটি কন্যা সন্তান বাবাহারা। যারা তাকে হত্যা করেছে- তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা আমরা মেনে নিতে পারি না। আমরা মামুন হত্যার বিচার চাই।

নিহতের বড় ভাই যুবদল নেতা বাদল ভুঁইয়া বলেন, ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া বলেন, জাহিদুল ইসলাম বাবু ও তার সহযোগিরা অস্ত্র সন্ত্রাসী করে। তারা অপ্রতিরোধ্য। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের গ্রেপ্তার করছেনা। ৫ আগস্টের আগেও তারা সন্ত্রাসী কর্মকান্ড চালাতো। দল থেকেও নিষিদ্ধ করা হয়েছে জাহিদুল ইসলাম বাবুকে। অবিলম্বে জাহিদুলসহ তার সহযোগিদের গ্রেপ্তার করা না হলে রূপগঞ্জ থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাওসহ হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।

গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ বলেন, মামুন ভুঁইয়া ছিলো একজন নিরীহ ব্যবসায়ী। রাজনীতির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। জাহিদুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুবুর রহমানের ভাতিজা। সে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের সাথে রাজনীতি করেন।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, শফিকুল ইসলাম, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা হাফিজুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »