রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার

রূপগঞ্জের এশিয়ান স্কুলে শিক্ষার মানোন্নয়নে সভা

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪৪৪ Time View

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবতে প্রতিষ্ঠিত এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে ত্রৈমাসিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হাজী আব্দুল মতিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল গণি, ফারুক হোসেন, শরিফ মোল্লা, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী মাওলানা ফজলুল হক সহ আরো অনেকে। অনুষ্ঠানে এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং ইক্বরা কিন্ডার গার্টেনের দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এ সময় স্কুলের সদ্য বিদায়ী শিক্ষক আব্দুল আজিজকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেন।

সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আর কয়েক মাস বাকী। সেই সাথে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি চলছে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাস নেয়ার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে দেশের প্রথম সারির একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সব ধরণের ব্যবস্থা নেয়ার আশাবাদ ব্যক্ত করেন। এই বিদ্যালয়ে বাংলা-ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতিও জোর দেয়া হয়। পরে উপস্থিতিদের মাঝে মানসম্মত ও আধুনিক রুচিশীল খাবার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »