রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আ.গু.ন: যাত্রীর ছদ্মবেশে উঠে না.শ.ক.তা ফতুল্লায় ফের শ্রমিক অস.ন্তোষ: দুই কারখানায় কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়া.বাসহ গ্রেপ্তার ২: প্রাইভেটকার জব্দ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হ.ত্যা: প্রধান সন্দেহভাজনসহ গ্রেপ্তার ৬: গু.লি.বি.দ্ধ ডেভিড সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে গুঁ.ড়ি.য়ে দেওয়া হলো বসতবাড়ি: একাধিক বিএনপি নেতাসহ আসামি ২৬৪ মধ্যরাতে ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার আ.ঘা.ত : কু.পি.য়ে জ.খ.ম ও টাকা লু.টে.র অভিযোগ সিদ্ধিরগঞ্জে নে.শার টাকার জন্য মা-বাবাকে জ.খ.ম: মাদ.কসেবী ছেলে গ্রেফতার চার মাসের বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বি.ক্ষো.ভ ফতুল্লায় চুলায় আ.গু.ন জ্বা.লাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বি.স্ফো.রণ: দগ্ধ ৪ নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের

রিমান্ড শেষে গোলাম দস্তুগীর গাজীকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৬ Time View

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার করা ২ হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন-এর আদালত শুনানি শেষে গোলাম দস্তগীর গাজীকে কারাগারে প্রেরণ করেন। এ নিয়ে ৫ম দফায় কারাগারে প্রেরণ করা হয়েছে সাবেক এই মন্ত্রীকে। এসময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, গত ২২ সেপ্টেম্বর পৃথক চার হত্যা মামলায় সাবেক এমপি গাজীর ১০ দিনের রিমান্ড শেষে অন্য দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেছিলেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত পৃথক দুই মামলার অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় অন্যান্য আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার উদ্দেশ্য গুলিবর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »