মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে ৪২ সংগঠনের বৈঠক

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৯০ Time View

নারায়ণগঞ্জ শহরের যানজট সমস্যা নিরসনে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছে ৪২টি ব্যবসায়ী সংগঠন। যানজট সমস্যাকে নিত্যদিনের দুর্ভোগ আখ্যা দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সভায় বক্তারা বলেন, শহরের চাষাড়া মোড়, চানমারী স্ট্যান্ড, ১ ও ২ নম্বর রেলগেট, পুলিশ লাইন্স, খানপুর রোড, কালিরবাজার, পঞ্চবটি ও শিবু মার্কেট এলাকায় প্রতিদিনই ভয়াবহ যানজট লেগে থাকে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীসহ সব শ্রেণির মানুষ মানসিক ও শারীরিক দুর্ভোগের শিকার হচ্ছেন।

চেম্বার সভাপতি দিপু ভূঁইয়া বলেন, “ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি, ফুটপাত ও রাস্তা দখল, রিকশা ও অবৈধ যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে শহরজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা প্রস্তাব করেছি—নির্দিষ্ট পরিকল্পনায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, অবৈধ পার্কিং ও অটো রিকশা নিয়ন্ত্রণ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাফিক সদস্য ও স্বেচ্ছাসেবক সংখ্যা বৃদ্ধি এবং ডিজিটাল ট্রাফিক মনিটরিং চালু করা হোক।”

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “নারায়ণগঞ্জ শহরের যানজট দীর্ঘদিনের সমস্যা। ছোট শহরে জনসংখ্যা অনেক বেশি। অটোরিকশার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। নিয়ন্ত্রণে জনবল কম থাকায় সমস্যা হচ্ছে। শিগগিরই যানজট নিরসনে একটি কমিটি গঠন করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তবে এ সমস্যা সমাধানে নাগরিক সচেতনতা সবচেয়ে জরুরি।”

সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নারায়ণগঞ্জ চেম্বারের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিকেএমইএ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হোসিয়ারি অ্যাসোসিয়েশন, নিটিং ও ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, গার্মেন্টস রি-সাইকেলিং কালার ফাইবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ মোট ৪২টি সংগঠনের প্রতিনিধি অংশ গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »