শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের

মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি পালন

বন্দর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫৩১ Time View

৩ দফা দাবিতে ক্লাস বর্জন ও শাটডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি এর শিক্ষার্থীরা। রোববার ( ১৮ মে) দুপুরে বন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সোনাকান্দা কিল্লা জামে মসজিদ পর্যন্ত প্রদক্ষিণ করে পুণরায় মেরিন ইনস্টিটিউট এর ভিতর গিয়ে শেষ হয়। এসময় ইনস্টিটিউট এর সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

কর্মসূচী চলাকালে ৩ দফা তুলে ধরা দাবিগুলো হলো- মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিং এর মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে।

বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্থ ইঞ্জিন ও মেশিন সংশিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করতে হবে এবং প্রশিক্ষণের মান উন্নত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »