মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

মামলা না থাকলেও আওয়ামী লীগের ‘স-ন্ত্রা-সীদের’ গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ Time View

নারায়ণগঞ্জে বিকেএমইএ-এর অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার দাবির মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে এক অনুষ্ঠান শেষে ছাত্রনেতারা তাকে অবরোধ করে রাখেন। এ সময় তারা সাম্প্রতিক লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার ‘ধালু-পেঁয়াজ’ সংক্রান্ত বক্তব্য নিয়েও জানতে চান।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ওইটা কৃষি মন্ত্রণালয়ের অনুষ্ঠান ছিল। তাই ওই মন্ত্রণালয়ের সমস্যা এবং কৃষকদের বিষয়েই জানতে চেয়েছিলাম। অন্যান্য যেসব সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা প্রতি সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে বসি।”

এর আগে দুপুর আড়াইটার দিকে বিকেএমইএর উদ্যোগে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে তিনটি করে মোট ছয়টি গাড়ি উপহার দেওয়া হয়। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ফেরার পথে ছাত্রনেতারা তার পথরোধ করেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগ ও ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার, সীমান্তে নিরাপত্তা জোরদার, গুলিবিদ্ধ ওসমান হাদির ওপর হামলার মূল আসামিকে গ্রেপ্তার, থানা ও আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাসহ সাত দফা দাবি জানান।

এ সময় জাতীয়তাবাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এনজিবি এবং ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্রনেতারা অভিযোগ করেন, পুলিশ ‘মামলা নেই’ দেখিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না। ছাত্র-জনতার এমন দাবির মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঘটনাস্থলে ডেকে কড়া নির্দেশনা দেন। তিনি বলেন, “আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা আছে কি না-সেটা দেখার কোনো ব্যাপার নাই। সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে আসবা। আর আইনের আওতায় আনতে না পারলে তোমাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির সুস্থতা কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হামলার প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব না হলেও তার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “ওর সঙ্গে যে আরেকজন ছিল, তাকে গ্রেপ্তার করেছি এবং রিমান্ডেও নিয়েছি। বাকি কাজও ধীরে ধীরে করা হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »