মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৯৭ Time View

প্রতিপক্ষের মিথ্যা মামলায় হয়রানি ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করিছে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ হিজরা কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন তৃতীয় লিঙ্গের হিজড়া কল্যান ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন ফকির।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন এলাকায় সামাজিক অনুষ্ঠানে গিয়ে প্রতিপক্ষ রনি ও সাথী হিজরার হয়রানির শিকার হতে হয়। তারা র্পূবে একাধিক বার হামলা করেছে । হামলা করেও তারা ক্ষান্ত হননি। এখন প্রকাশ্যে হত্যা ও মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দিচ্ছ।

তারা আরো বলেন, নির্দিষ্ট এলাকা বন্টন হলেও তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়তই হুমকি দিচ্ছে। রনির ভাগীনা সন্ত্রাসী নাহিদকে দিয়ে আমাদের মারধর করছে।

রনির লালসার শিকার আমরা। তাই আমাদের এলাকাগুলুতে যেতে বাধা দিচ্ছে। এবং আমাদের নিজেদের এলাকাতে প্রবেশ করলে প্রতিপক্ষ রনি ও সাথীসহ গ্রুপের হিজড়াদের হাত-পা কেটে থানায় গিয়ে মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছ।

রনি ও সাথীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ তৃতীয় লিঙ্গের সদস্যরা। প্রশাসনের কাছে রনি ও সাথীর শাস্তি দাবি জানানে হয়।

তারা আরো বলেন, মনির হোসেন ফকির আমাদেরসহ অসহায় মানুষদের ৩ বেলা খাবার দিয়ে থাকেন। আমরা সাধারণ জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মানবতার কাজে ব্যয় করি।

সে মানবতা দেখে প্রতিপক্ষ রনি-সাথী ঈর্ষান্বিত হয়ে আমাদের এলাকাগুলোতে প্রবেশ করতে দিচ্ছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রশাসন আমাদের বিষয়ে আমলে নিবেন এবং সুষ্ঠ বিচার করবেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গুরু কল্পনা, উর্মিলা, মীম, অন্তরা, সুর্বণা, নিলা, তুলি, প্রিয়া ইসলাম, কান্ত, আচলসহ স্থানীয় তৃতীয় লিঙ্গের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »