মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার

ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর করলো জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৫৯ Time View

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর করেছেন। নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার কয়েকটি প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৫৮ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিককে দেয়া হয়েছে ১৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৭৭৪ টাকার চেক। সোমবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন জেলা প্রশাসক। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুর আলম প্রমুখ।

এসময় জেলা প্রশাসক উপস্থিত চেক গ্রহিতা ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছে ক্ষতিপূরণের চেক পাওয়ার বিষয়ে কোন ধরনের হয়রানি কিংবা অর্থ দিতে হয়েছে কিনা জানতে চান। তখন উপস্থিত সকলে জানান তাদেরকে কেউ হয়রানি করেনি এবং কাউকে কোন অর্থ দিতে হয়নি। পরে জেলা প্রশাসক বলেন যদি কেউ আপনাদের হয়রানি করে কিংবা অর্থ দাবি করে তাহলে সরাসরি আমাকে জানাবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।

প্রসঙ্গত: জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার বিভিন্ন এল এ মামলায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মধ্যে মোট ১৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৭৭৪ টাকার ক্ষতিপূরণের ৫৮টি চেক বিতরণ করা হয়। যার মধ্যে সদরের ২টি, বন্দরের ৯টি, আড়াইহাজারের ৮ টি ও রূপগঞ্জের ৩৯ টি চেক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »