শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

ভিক্টোরিয়া হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্সে আগুন: দ গ্ধ ২

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৮৩ Time View

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সচালক মো. বিজয় মিয়া (৩০) ও রোগীর স্বজন রোজিনা বেগম (৫০) দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
ফরিদা বেগম জানান, তার আড়াই বছরের নাতি আয়ান অসুস্থ হয়ে পড়লে শীতলক্ষ্যা নদী পেরিয়ে তাঁরা ভিক্টোরিয়া হাসপাতালে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক ঢাকার হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে একটি বেসরকারি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়।

“অ্যাম্বুলেন্সে উঠার আগেই হঠাৎ আগুন জ্বলে ওঠে। প্রচণ্ড তাপে আমরা সবাই ছোটাছুটি করে পালাই। কিন্তু কাছাকাছি থাকায় আমার বোন রোজিনার পা জ্বলসে গেছে,” বলেন ফরিদা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকায় যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। চালক ইঞ্জিন চালু করার সঙ্গে সঙ্গেই স্পার্ক হয়। সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে মুহূর্তেই গাড়িটি পুড়ে যায়। এতে চালক বিজয় ও রোগীর স্বজন রোজিনা দগ্ধ হন।”

আগুনের খবর পেয়ে হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই গুরুতর দগ্ধ চালক বিজয় মিয়াকে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আহত রোজিনা বেগম বর্তমানে ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আকস্মিক এ ঘটনায় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও তাদের স্বজনরা দ্রুত হাসপাতাল ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। গাইনি ওয়ার্ডের রোগী শারমিন আক্তার বলেন, “ভয়ে আমরা তাড়াহুড়া করে হাসপাতাল থেকে বেরিয়ে আসি। বাইরে গিয়ে দেখি অ্যাম্বুলেন্সে আগুন জ্বলছে। আতঙ্কে সবাই রাস্তায় অবস্থান নেয়।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »