রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ Time View

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপোশহীন ছিলেন। তিনি স্বৈরাচার শেখ হাসিনার সাথে কোন আপোষ করেননি। সেই জন্য দেশবাসী তাকে আপোষহীন নেত্রী হিসেবে উপাধি দিয়েছেন। বিনা চিকিৎসায় নির্মমভাবে তাকে তিলে তিলে হত্যা করেছে জালেম শেখ হাসিনা সরকার। আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন খালেদা জিয়াকে বেহেশত নসীব করেন ।

বুধবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের এসওরোড এলাকায় ৬নং ওয়ার্ড বিএনপি ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এসএম আসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার প্রমূখ।

দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »