শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

বিদ্যুৎস্পৃষ্টে ফতুল্লায় মা ও মেয়ের মৃত্যু

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৪৬ Time View

ফতুল্লায় বাড়ির সামনে জমে থাকা পানিতে বৈদ্যুতিক পাম্প থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শেহারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেহারচর এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫০) ও তার মেয়ে লামিয়া আক্তার (২৪)। লামিয়া নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতদের লাশ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লা থানার উপপরিদর্শক কাজী আবুল বাসার বলেন, শেহারচর এলাকা নিচু হওয়ায় বৃষ্টির পানি টিনশেড ঘরে ঢুকে যায়। পানি সেচার জন্য বৈদ্যুতিক পাম্প ব্যবহার করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই পাম্পের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরে রোকসানার স্বামী আমির আলী বাড়ির পেছনে পড়ে থাকা স্ত্রী ও মেয়েকে দেখতে পান। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »