সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

বিএনপি সব মানুষের কাছে জবাবদিহিতে বিশ্বাস করে: মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৭ Time View

সোমবার (৯ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের গোদনাইল চিত্তরঞ্জন হাইস্কুল মাঠে শীতার্ত হিন্দু সম্প্রদায়ের দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। স্থানীয় ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন শতাধিক মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এদেশের প্রতিটি মানুষ আমরা ভাই ভাই। এখানে ধর্মের বিভাজনের ভাবনায় বিএনপি বিশ্বাস করে না। আমরা দলের প্রতিটি সদস্য আপনাদের দুর্গা পুজোর সময় সব সামর্থ্য দিয়ে পাশে ছিলাম। আপনারা আমাদেরকে একই ঘরের মানুষ হিসেবে সব সময়েই মনে রাখেন। আজও আমরা এসেছি শীতের কষ্ট থেকে আপনারা যারা সামর্থ্যের অভাবে শীত বস্ত্র কিনতে পারেন না তাদের পাশে দাঁড়াতে। এটা আমাদের দলের শিক্ষা। আমাদের নেতা দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রেরণা। আমরা আপনাদের যেকোনো দু:খ-সুখে সব সময় পাশে থাকবো। কারন আপনারাই আমাদের ঠিকানা। বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের পরিচয়। বিএনপি যা কথা দেয় তা পালন করে। সব মানুষের কাছে জবাবদিহিতায় বিশ্বাস করে। আমরা যদি কথা দিয়ে কথা না রাখি তাহলে আপনারা আমাদের কলার ধরে জবাব চাইবেন।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভুঁইয়া, থানা ছাত্র দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, জুয়েল রানা, রাকিবুল দেওয়ান, মাসুম প্রধান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »