বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

বন্দরে দুটি তুলার কারখানায় আ-গু-ন

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ Time View

বন্দর উপজেলায় দুটি তুলার কারখানা ও গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমিরাবাদ কদমতলী এলাকায় মোহাম্মদ আলম ও নুরুল হকের মালিকাধীন দুটি তুলার কারখানায় এ অগ্নিকান্ড ঘটে। আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপন করতে সক্ষম হয়। বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী স্টেশন অফিসার মো. ফারুক আহমেদ আগুনের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুরে আকস্মিকভাবে একটি গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরেকটি গোডাউনে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী স্টেশন অফিসার মো. ফারুক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা মেশিনে ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। পুরোপুরি আগুন নির্বাপন করতে দেড় ঘন্টা সময় লেগেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »