বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ Time View

বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় একটি ককশিট তৈরির কারখানা ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইনসুলেশন লিমিটেড-এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দাহ্য পদার্থে ভরা কারখানাটির বিভিন্ন অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন কারখানা ও আশপাশের আরও বড় অংশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, ‘ককশিট তৈরির কারখানাটিতে হঠাৎ করেই আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে নিশ্চিতভাবে জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

তিনি আরও জানান, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ঠিক কত ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।

কারখানার কর্মীরা জানান, আগুন লাগার সময় কারখানায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ধোঁয়া দেখতে পেয়ে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »