বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :

বন্দরে অ.স্ত্রসহ দুই স.ন্ত্রা.সী গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭১ Time View

বন্দরে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো লিজান (২০) ও টিটু (৪০)। এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ মনির হোসাইন বাদী হয়ে বুধবার (২৪ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত দুই সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগরস্থ বালুর মাঠে বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত দুই সন্ত্রাসীকে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »