শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

বন্দরের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাসুমের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ Time View

বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মাসুম আহম্মেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৮ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক ওমর ফারুক নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আইন অবজ্ঞা এবং কমিশনের আইনি কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে জেলা পরিষদের সদস্য মো. মাসুম আহম্মেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, বিলাসবহুল বাড়ি, গাড়ি, দুটি ইটভাটার মালিকানা এবং গভীর নলকূপ দেওয়ার নামে জনসাধারণের কাছ থেকে টাকা আদায় সম্পর্কিত অভিযোগের বিষয়ে রেকর্ডপত্রসহ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জে উপস্থিত হয়ে বক্তব্য দিতে নোটিশ জারি করা হয়। কিন্তু মাসুম আহম্মেদ কমিশনে উপস্থিত হয়ে রেকর্ডপত্রসহ বক্তব্য না দিয়ে কমিশনের আইনকে অবজ্ঞা করেছেন। যা দুর্নীতি দমন কমিশনের আইনি কার্যক্রমে বাধা তথা সরকারি কাজে বাধার শামিল। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, মাসুম আহম্মেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নোটিশ জারি করা হয়েছিলো। কিন্তু তিনি কমিশনে উপস্থিত না হয়ে আইনকে অবজ্ঞা করেছেন। সেই সঙ্গে তিনি সরকারি কাজেও বাধা দিয়েছেন। যার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »