মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ফ্যা.সি.স্ট শক্তিগুলো এখনও হা.দী.দের বাঁচতে দিচ্ছে না: উপদেষ্টা ফরিদা আখতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ Time View

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। তারা এখনও কোথাও না কোথাও ওৎ পেতে আছে এবং সুযোগ পেলেই আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ কারণেই তারা বিভিন্ন জায়গায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “ফ্যাসিস্ট শক্তিগুলো এখনও হাদীদের বাঁচতে দিচ্ছে না। তারা এখনও সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায়। এ কারণে আমরা মাঠে নামছি, মানুষের কাছে যাচ্ছি এবং সবাইকে সচেতন করছি।” তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উপদেষ্টা আরও বলেন, দেশের যেসব মৌলিক সংস্কার প্রয়োজন, তা একটি গণতান্ত্রিক ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। তিনি বলেন, “আগামী নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী সরকার গঠনের জন্য ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোট সংস্কার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার একটি সুযোগ।”

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকার কথা তুলে ধরে ফরিদা আখতার বলেন, মসজিদের ইমাম ও খতিব, শিক্ষক এবং সচেতন নাগরিকরা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তারা সবাই একত্রে মানুষকে বোঝাচ্ছেন- আগামী নির্বাচন বুঝে-শুনে, দায়িত্বশীলভাবে অংশগ্রহণ করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সবসময় বলে আসছেন- নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও আনন্দমুখর। ভোট দিতে গিয়ে কেউ যেন ভয় না পায়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বিশেষভাবে নারী ভোটারদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “মা-বোনেরা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নতুন ভোটাররা যেন অবশ্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।”

সমাবেশে উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন।

এর আগে সমাবেশের শুরুতে একটি ভোটের গাড়ির মাধ্যমে ডিজিটাল পর্দায় প্রধান উপদেষ্টার ভাষণ প্রচার করা হয়। পাশাপাশি ভোটারদের উদ্বুদ্ধ করতে দেশাত্মবোধক গান, সচেতনতামূলক বার্তা এবং বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »