মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২২২ Time View

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে একটি ইফতার অনুষ্ঠান ঘিরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন প্রায় দুই ঘণ্টা একটি পোশাক কারখানার ভেতরে অবস্থান করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ইফতারের ঠিক আগে এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাত ৮টা ৫ মিনিটের দিকে বিসিকের ১ নম্বর গেট সংলগ্ন একটি কারখানা ভবন থেকে সংসদ সদস্যকে নিরাপদে বের করে আনা হয়। এরপর তাকে পুলিশি পাহারায় চাষাড়ার দিকে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, জামায়াতে ইসলামীর আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নেন এমপি আব্দুল্লাহ আল আমিন। বক্তব্য দেওয়ার সময় তিনি বিকেএমইএ সভাপতি বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে উল্লেখ করেন বলে অভিযোগ ওঠে।

এই মন্তব্যের পরপরই কারখানার বাইরে একদল ব্যবসায়ী ও শ্রমিক জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বক্তব্যের ব্যাখ্যা জানতে চান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ভবনের ভেতরে অবস্থানরত এমপি বাইরে বের হননি।

পুলিশ সূত্র জানায়, সংসদ সদস্য আলআমিন যে পাঁচতলা ভবনে ছিলেন, তার চতুর্থ তলাতেই অনুষ্ঠান চলছিল। রাত ৮টা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন।

পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে এমপিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে পুলিশ জানায়।

সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমরা অনুষ্ঠানস্থলেই ছিলাম। নিচে কিছু লোকজন জড়ো হয়েছিল। তবে আমি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ছিলাম না। পুলিশ উপস্থিত ছিল। সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও আসছেন বলে জানানো হয়।”

তিনি আরও অভিযোগ করেন, তার অবরুদ্ধ থাকার খবর পেয়ে বিসিক এলাকায় এলে এনসিপির কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়েছে।

কারখানার সামনে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকে অনুসারীদের সঙ্গে দেখা যায়। যদিও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

অবস্থান নেওয়া ব্যবসায়ীদের একজন, বিসিক মালিক সমিতির পরিচালক কবির হোসেন ভূঁইয়া বলেন, “আমরা দাওয়াতে এসেছি। অনুষ্ঠানে কী বলা হয়েছে, সেটি জানতে চেয়েছি। বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা বাইরে অবস্থান নিয়েছিলাম।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »