মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন ৩ পুলিশ সদস্য

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার এক উপ-পরিদর্শক (এস,আই) ও পুলিশের দুই কনস্টেবল ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সুন্দর এক আয়োজনের মাধ্যমে তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিদায়ী উপ-পরিদর্শক (এস,আই) ও কনস্টেবলদের হাতে ফুল দিয়ে বিদায় জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার(ক-সার্কেল) জহিরুল হক, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। পরে সকল পুলিশ সদস্যরা দু পার্শ্বে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাদের বিদায় জানান। অবসরে যাওয়া পুলিশ সদস্যরা হলেন- ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) আনোয়ার কামাল হারুন এবং কনস্টেবলরা হলেন- মো: শফিকুল ইসলাম ও মো: মহসীন মোল্লা।

চাকরি জীবনে উপ-পরিদর্শক (এস,আই) আনোয়ার কামাল হারুন ৩৯ বছর, কনেস্টেবল মো. শফিকুল ইসলাম ৩৯ বছর ও মোঃ মহসীন মোল্লা ৩৭ বছর পুলিশে চাকুরী করেছেন। বিদায়কালে পুলিশ সদস্যরা জানান, চাকরি জীবনের শেষ দিনে এমন সম্মান অনেক ভাগ্যের ব্যাপার। এমন বিদায় পেয়ে আমরা সত্যিই আনন্দিত। অবসরে যাওয়ার সময় এমন সম্মান দেয়ার জন্যে কর্মজীবনের শেষ কর্মস্থল ফতুল্লা মডেল থানার সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান তারা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, চাকরির শেষ দিন তাদের সম্মানে দুপুরে থানার পুলিশ সদস্যদের নিয়ে একসঙ্গে খাবারের আয়োজন করা হয়। এরপর বিকেলে তাদের বিদায়ী শুভেচ্ছা জানানোসহ, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে তাদেরকে সুসজ্জিত গাড়িতে করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রবীণ এই পুলিশ সদস্যদের চাকরি জীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ আয়োজন বলেও জানান ওসি নূরে আজম মিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »