রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

ফতুল্লা রিপোর্টার্স ক্লাব ২২ বছরে পদার্পণ

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৪২ Time View

আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মাধ্যমে ২২ তম বছরে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন করেছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোবারক হোসেন চৌধুরী হান্না, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মাইনউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাজাহান ভূইয়া, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের অর্থ ও সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ প্রমুখ।

২০০৩ সালের ৩১ অক্টোবর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে ফতুল্লা থানাধীন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, মোঃ মাসুম হোসেন প্রমুখ। ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন সজীব, সিনিঃ নির্বাহী সদস্য আবু সাঈদ, সদস্য তালুকদার আবদুল্লাহ আল-ফারুক রিংকু, সাব্বির আহম্মেদ তুহিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সময়ে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব সুনামের সাথে কাজ করে ব্যপকভাবে প্রশংসিত হয়েছে। আশা করি ভবিষ্যতেও তারা তাদের সুনামের প্রতি লক্ষ্য রেখে নারায়ণগঞ্জের সাংবাদিকতায় ভুমিকা রাখবে। তারা আরও বলেন ফতুল্লায়- প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টাস ইউনিটি যদি একত্রে কাজ করে তাহলে অত্র অঞ্চলে সাংবাদিকদের একটি শক্তিশালী অবস্থান গড়ে উঠবে, যার উপর ভিত্তি করে সকল অন্যায়, অবিচার, মাদক ও কিশোর গ্যাং মুক্ত এলাকা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »