সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

ফতুল্লার বিসিকে ডাইং কারখানায় বি.স্ফো.রণে দ.গ্ধ ৬

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ Time View

ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে অন্তত ৬ জন শ্রমিক দগ্ধ হয়ে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এমএস ডাই এন্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আল-আমিন (৩০), কারখানার শ্রমিক মোঃ আজিজুল্লাহ (৩২), শ্রমিক মোঃ সেলিম (৩৫), শ্রমিক মোঃ জালাল মোল্লা (৪০),শ্রমিক মোঃনাজমুল হুদা(৩৫)নিরাপত্তা কর্মী ও মোঃ নূর মোহাম্মদ (৩৫) কারখানার সুপারভাইজার।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “নারায়ণগঞ্জে বিসিক নগরীর একটি কারখানায় দগ্ধ হয়ে আমাদের এখানে ৬জন এসেছে। ৬ জনের ড্রেসিংয়ের কাজ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

দগ্ধদের মধ্যে মোঃ সেলিম জানান সকালে কারখানার নিচ তলায় বয়লার রুমে কাজ করার সময় গ্যাস লাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে ছয় শ্রমিকের শরীর দগ্ধ হয়। পরে সহকর্মীরা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন আমাদের।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এমএস ডাই এন্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানায় সকালে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের ইনফর্ম করেনি। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »