বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

ফতুল্লায় ২ হাজার ৪শ’ পিস ই-য়া-বা ও ১ কেজি গাঁ-জাসহ গ্রেপ্তার মা-দ-ককারবারী

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫০ Time View

ফতুল্লার থানার পিলকুনী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪শ’ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় মো. জহিরুল ইসলাম সাহন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ১ লাখ ৫৩ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম সাহন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাসিন্দা এবং পিলকুনী পাঁচতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বুধবা বিকেলে র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো, আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় মাদক বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »