সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

ফতুল্লায় ব্যবসায়ী রাকিব হ-ত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩২৮ Time View

ফতুল্লায় ভাঙ্গারী ব্যবসায়ী মো. রাকিব হত্যা মামলায় ৫ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামীদের অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লা এলাকার মো. আবুল কালামের ছেলে মানিক ওরফে গিয়ার মানিক (২৭), ঢাকা গেন্ডারিয়া এলাকার আক্কাস আলীর ছেলে উজ্জল (২৬), ফতুল্লা এলাকার হানিফ মোল্লার ছেলে রাহাত মোল্লা (২৪), ফতুল্লার মৃত হারুন মিয়ার ছেলে ইলিয়াস হোসেন ওরফে জয় (২৫) ও একই এলাকার দুলাল কাউন্টারের ছেলে জুলহাস ওরফে জয় (২৭)।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ আগস্ট রাতে ফতুল্লা নয়ামাটি এলাকার মো. নওশাদ বেপারীর ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী মো. রাকিব বাড়ি থেকে ডেকে নিয়ে দণ্ডপ্রাপ্তরা হত্যা করেন। এই ঘটনায় মো. নওশাদ বেপারী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »