মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ফতুল্লায় ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে থাকলো ট্রাক: মটর সাইকেল চালক নিহত

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

ফতুল্লার ভূঁইঘর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত মোহর উদ্দিন (৩৫) নামে এক মোটররিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর ফ্লাইওভারে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মোহর উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি অস্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রথমে ঝুলে পড়ে এবং পরে পড়ে যায়। এতে মোহর উদ্দিন ঘটনাস্থলে আটকা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মোহর উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়।”

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ট্রাকে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঝুলে থাকা ট্রাকটি সরানো হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, “দুর্ঘটনার পর আমাদের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং ঝুলে থাকা ট্রাকটি নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »