বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃ-ত্যু

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬১ Time View

ফতুল্লায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে বিকাশ (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে রামারবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত বিকাশ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে। তিনি রামারবাগ এলাকায় সোলেয়মান আমিরের বাসায় ভাড়ায় বসবাস করতেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, রোববার দুুপুরে বিকাশের মামাতো বোন ও তার স্বামীর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। একই বাড়িতে ভাড়া থাকায় বিকাশ ঝগড়ার শব্দ শুনে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ জানালার সঙ্গে ধাক্কা লেগে বিকাশ মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে স্বজনরা তাকে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত বিকাশ আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। ঝগড়ার সময় ধাক্কায় পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ বিষয়ে স্বজনরা মামলা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »