বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

প্রতিটি ইউনিয়নে ফ্রী মেডিকেল ক্যাম্প কার্যক্রম চলমান থাকবে: অধ্যাপক মামুন মাহমুদ

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে সোনারগাঁয়ের পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই ফ্রী মেডিকেল ক্যাম্প। ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও চশমা ফ্রি দেওয়া হচ্ছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, চিকিৎসা ব্যবস্থা পিছিয়ে গিয়েছে। প্রান্তিক মানুষের কাছে এই সেবা পৌঁছানোর জন্য আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র চেষ্টা। এটা সোনারগাঁওয়ে প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চলমান রাখবো। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ৩১ দফা বাস্তবায়ন হলে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবার জন্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবার জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা করা হবে। বর্তমানে কিন্তু ডেঙ্গুর আবির্ভাব ঘটেছে। ডেঙ্গু রোগীদের কিন্তু সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না হাসপাতাল গুলোতে। তখন বুঝা যায় কি ধরনের অব্যবস্থাগুলো রয়েছে আমাদের হাসপাতাল গুলোতে। করোনা কালীন করোনা টিকা নিয়ে কি পরিমাণ দুর্নীতি তারা করেছিল। তারা দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা প্রবাসী শ্রমিক এবং মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা ছিল।

এখানে যারা চিকিৎসক বিশেষজ্ঞরা রয়েছেন তারা সবাই জাতীয়তাবাদের ডাক্তার। একটা জায়গা থেকে আপনারা সবাই এদেরকে সহযোগিতা করবেন, আপনারা সব ধরনের চিকিৎসা সেবা পাবেন। এখানে যদি আপনাদের চিকিৎসা সেবা পেতে কোন ধরনের সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমি আগামী সপ্তাহে আরেকটি চিকিৎসা সেবা ক্যাম্প চালু করব। আপনাদের রিপোর্ট থেকে শুরু করে যে কোন সমস্যা আপনারা সেখানে দেখাতে পারবেন। প্রতিটি ইউনিয়নে আমরা এই সেবা চলমান রাখবো। আমরা শুধু কথার মধ্য দিয়ে না, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা-কর্মী মানুষের পাশে থাকার চেষ্টা করেন। করোনা কালীন সময়েও আমরা আপনাদের পাশে ছিলাম। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব সেই মানসিকতা নিয়ে কিন্তু আপনাদের পাশে স্বাস্থ্যসেবা নিয়ে এসেছি। আমি উদ্যোগ নিয়েছি ঠিকই, কিন্তু এখানে সব ধরনের সহযোগিতা করছেন ডাক্তাররা। তারা যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে কিন্তু এই ধরনের কাজ আমার করা সম্ভব হতো না। সুতরাং এখানে আমাদের প্রত্যেকের সহযোগিতা ও আন্তরিকতা দেখাচ্ছে বলেই আজকে এত বড় একটা কাজ করা সম্ভব হচ্ছে।

এসময় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভুইয়া মাসুম, নারায়ণগঞ্জ জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা: মজিবুর রহমান, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ-এর সহযোগিতা অধ্যাপক বদরুন নাহার, বিশিষ্ট চর্মরোগ ও বার্ণ প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মো: ফরহাদ হাসান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির মল্লিক, সোনারগাঁও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোসলেহ উদ্দিন, জেলা তাঁতীদলের সহ-সভাপতি ইসমাইল শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, প্রভাষক রোমানা জাহান বন্যা, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রভাষক রোজিনা আক্তার, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সাদীপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন, সনমানদী ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি সুরুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বক্কর, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম, সনমানদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো : কামরুল, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ভুট্টু, ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মামুন প্রধান, ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি মহসিন সরকার ও সহ-সভাপতি মো: জাকির হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »