বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

প্রচারণার প্রথম দিনই নারায়ণগঞ্জে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনই নারায়ণগঞ্জে বিশাল এক সমাবেশে যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

এ উপলক্ষে কলেজ মাঠে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। সমাবেশে লক্ষাধিক নেতা–কর্মীর উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার (২১ জানুয়ারী) বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির নেতারা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ছাড়াও নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকদের অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “সকালে তারেক রহমান সিলেট সফরে থাকবেন। সেখান থেকে ফেরার পথে তিনি নারায়ণগঞ্জের সমাবেশে যোগ দেবেন। নারায়ণগঞ্জ-১ ও ২ আসনকে কেন্দ্র করে এ সমাবেশের আয়োজন করা হলেও অন্যান্য আসনের প্রার্থীরাও এতে অংশ নিতে পারেন। লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে আমরা প্রস্তুতি নিয়েছি।” তিনি আরও জানান, সমাবেশ শেষ হতে রাত হয়ে যেতে পারে।

তারেক রহমানের আগমন ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে চিঠি দিয়েছে জেলা বিএনপি।

সড়কপথে তারেক রহমানের নারায়ণগঞ্জে আসার কথা থাকলেও প্রয়োজনে হেলিকপ্টার অবতরণের সুবিধার্থে অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত রাখার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সহযোগিতাও চাওয়া হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “উনি সড়কপথেই আসবেন। তবে প্রয়োজন হলে যাতে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা করা যায়, সে প্রস্তুতির অনুরোধ প্রশাসনকে জানানো হয়েছে।”

উল্লেখ্য, বুধবার দুপুরে সারাদেশে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারী) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। প্রচারণার প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থানে একাধিক সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বুধবার (২১ জানুয়ারী) বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, রাতেই বিমানে সিলেট যাবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরদিন সকাল থেকে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে সমাবেশে অংশ নিয়ে সন্ধ্যায় নারায়ণগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »