সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়: এমপি কায়সার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৮৮ Time View

সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে সোনারগাঁকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত উপরোক্ত কথাগুলো বলেন। সোনারগাঁ উপজেলার ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন তিনি নিজেই।

অনুষ্ঠাে সভাপতিত্ব করেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহফুজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব।

এ সময় আবদুল্লাহ আল কায়সার হাসনাত আরও বলেন, বঙ্গবন্ধু স্কুল জীবন থেকে সংগ্রাম শুরু করে মৃত্যু পর্যন্ত সে সংগ্রাম চালিয়ে গেছেন। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। মেট্রোরেল, পদ্মাসেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাঁরই হাত ধরে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সোনারগাঁ উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ থানা ওসি (তদন্ত) মহসিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »