মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার

পূবালী ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪০৪ Time View

নারায়ণগঞ্জ অঞ্চলের সকল শাখা ব্যাবস্থাপকদের নিয়ে দিনব্যাপী সম্মেলন আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি। শনিবার (১৭ আগষ্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জপুলস্থ পূবালী ব্যাংকের সিদ্ধিরগঞ্জ শাখা কার্য্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ট্রেজারী বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও হেড অব ব্যাক অফিস মোঃ মাহবুব আলম।

অনুষ্ঠিত কর্মশালাটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মনিরুজ্জামান। এখানে চলতি বছরের জুলাই মাস ভিত্তিক প্রত্যেক শাখার নির্ধারিত বিভিন্ন লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের বিশ্লেষণ এবং তৎপ্রেক্ষিত ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় আয়েজিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এই সম্মেলনে সহযোগিতা করেন সিদ্ধিরগঞ্জ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ খায়রুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »