শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

পাচার হওয়া টাকা ফেরত আনতে পারলে দেশ আরও উন্নত হবে: মাসুম বিল্লাহ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, স্বৈরাচার শাসনামলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। রেন্টাল-কুইক রেন্টার বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বিলিয়ন বিলয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে। সেই টাকা দেশে ফেরত এনে উন্নয়নের কাজে লাগাতে পারলে দেশ অল্প দিনেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সোমবার (৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব নগর কার্যালয়ে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। বর্তমান প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেবকে ধন্যবাদ জানিয়ে মুফতি মাসুম বিল্লাহ বলেন, এ ব্যাপারে তিনি যথাযথ কাজ করছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি নূর হোসেন, মাও. হাবীবুল্লাহ হাবিব, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব শেখ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »