সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল ভোজ্যতেল: ড্রাম ভর্তি করে তুলে নেওয়ার হিড়িক

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪৭ Time View

পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল ভোজ্যতেল সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে জাহাজ থেকে ভোজ্যতেল আনলোড করার সময় একটি পাইপ ফেটে সড়কে তেল ছড়িয়ে পড়েছে। এতে একদিকে যান চলাচলে বিঘ্ন ঘটে, অন্যদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে উৎসুক জনতার মধ্যে হুড়োহুড়ি দেখা যায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কাঁচপুর ব্রিজের নিচে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর এলাকায় নোঙর করা একটি জাহাজ থেকে পাইপের মাধ্যমে টি কে গ্রুপের সয়াবিন তেল আনলোড করা হচ্ছিল। হঠাৎ করে পাইপ ফেটে গেলে বিপুল পরিমাণ ভোজ্যতেল সড়কে ছড়িয়ে পড়ে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়।

একপর্যায়ে রাস্তায় জমে থাকা তেল সংগ্রহ করতে বালতি, ড্রামসহ বিভিন্ন পাত্র নিয়ে লোকজন ছুটে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে দ্রুত তেল সরবরাহের লাইন বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, জাহাজ থেকে তেল নামানোর সময় সরবরাহকারী পাইপ ফেটে ভোজ্যতেল রাস্তায় ছড়িয়ে পড়ে। প্রথমে অনেকে জ্বালানি তেল ভেবে আতঙ্কিত হন, আবার কেউ কেউ বিস্ফোরণের গুজব ছড়ান। তবে এখানে কোনো বিস্ফোরণ বা ঝুঁকিপূর্ণ কিছু ঘটেনি। এটি সম্পূর্ণ ভোজ্যতেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »