সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

পরীক্ষামূলক ভাবে চালু মেঘনা সেতুর ইটিসি টোল আদায় বুথ

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৯৩ Time View

পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোল প্লাজার ৬টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে নবনির্মিত টোল প্লাজা ২ এর ইটিসি বুথে পরীক্ষামূলক যানবাহন থেকে টোল আদায়ের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।

পরিদর্শন শেষে সচিব জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখেতে মেঘনা সেতু ২য় টোল প্লাজায় ৬টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এ সেতুতে সবগুলো টোল কালেকশন বুথ ইটিসি এর আওতায় রয়েছে।

তিনি এসময় সকল পরিবহনের মালিক ও চালককে (ইটিসি) এর মাধ্যমে টোল দেওয়ার অনুরোধ জানান। এতে সময় বাঁচবে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত থাকবে মহাসড়ক উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকোশলী শাহানারা ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »