বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হা.ম.লার চেষ্টা: গ্রে.ফ.তার ১

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯৯ Time View

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টাকারীর ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় ওই হামলা চেষ্টার ঘটনা ঘটে। হামলায় এনসিপির দুজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন নেতাকর্মীরা। আহতরা হলেন- ফতুল্লা থানা যুবশক্তির সংগঠক আবু তাহের (২২), মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ (২১)।

এ ঘটনায় বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর এসপি উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মো. আব্দুল রশিদ।

গ্রেফতার যুবক আল আমীন ওরফে আক্কা বাক্কা আলামিন (২৪)। সে গাইবান্ধার বল্লমজা এলাকার মো. সিদ্দিকের ছেলে।

এদিকে, হামলার চেষ্টার খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি টিম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে ফতুলা থানা পুলিশ বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে হামলার চেষ্টাকারী যুবক আল আমিনকে গ্রেফতার করে।

প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতা-কর্মীরা জানায়, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এক যুবক আবদুল্লাহ আল আমিনের পেছনে অনুসরন করে। এতে এনসিপি নেতাকর্মীদের সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার পরিহিত জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। পরে সে পালাবার চেষ্টা করে এবং এনসিপির দুজন কর্মীকে আহত করে। ঘটনার পর এলাকার লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। এসময় ওই যুবক জানায়, তাকে এক বড় ভাই চাপাতি নিয়ে এখানে আসতে বলেছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই যুবকের আরও বেশ কিছু অনুসারী জড়ো হয়ে হামলার চেষ্টাকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আবদুল্লাহ আল আমিনকে গাড়িতে উঠিয়ে নিরাপদে সরিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »