বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জ-৩ আসন: মনোনয়নপত্র বৈধ ৯ জনের, বাতিল দুই প্রার্থীর

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ Time View

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতসহ অপর ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ অপর প্রার্থীরা হলেন- মারুফ ইসলাম ঝলক (স্বতন্ত্র), এরফান হোসেন দীপ (স্বতন্ত্র), নারায়ণ দাস (বিকল্প ধারা বাংলাদেশ), মজিবুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন), আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), রুবিয়া সুলতানা (স্বতন্ত্র), এবিএস ওয়ালিউর রহমান খান (বিএনএম), এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র) ও মো. আরিফ (মুক্তি জোট)।

সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও বাতিল প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

অপরদিকে মো. জামিল মিজি (জাকের পার্টি) ও সিরাজুল হকের (কংগ্রেস) মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণখেলাপির জামিনদাতা হওয়ায় ব্যাংকের অভিযোগ থাকায় এই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »