বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

নারায়ণগঞ্জ বার নির্বাচনে ১৬ : ১ ব্যবধানে বিএনপি’র জয়

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৩৯ Time View

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচন ঘিরে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকেই জেলা আদালত প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। সকাল থেকেই ভোটার আইনজীবীরা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। চারপাশে ছিল পোস্টার-ব্যানার আর প্রার্থীদের কর্মীদের সরব উপস্থিতি।

দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সরকার হুমায়ূন কবির ও এইচএম আনোয়ার প্রধান পরিষদের নেতাকর্মীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে।

সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৭১৮ ভোট পান অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান। ফলাফল ঘোষণার পর সমর্থকরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

এই পরিষদ আরও জয় পেয়েছে জ্যেষ্ঠ সহসভাপতি পদে অ্যাড. কাজী আব্দুল গাফ্ফার (৬৯৭ ভোট), সহসভাপতি অ্যাড. সাদ্দাম হোসেন (৫৫৫ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক নয়ন (৬৭৫ ভোট), কোষাধ্যক্ষ অ্যাড. শাহাজাদা দেওয়ান (৭৫৫ ভোট) প্রমুখ পদে।

আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. মাইন উদ্দিন রেজা (৭৯৭ ভোট), লাইব্রেরি সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান (৫৯০ ভোট), ক্রীড়া সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম (৬৪৫ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. সারোয়ার জাহান (৫৭২ ভোট), সমাজসেবা সম্পাদক অ্যাড. রাজিব মন্ডল (৬০০ ভোট) এবং আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন অ্যাড. মামুন মাহমুদ মিয়া (৫৮৫ ভোট)।

কার্যকরী সদস্য পদে জয় পেয়েছেন অ্যাড. দেওয়ান আশরাফুল ইসলাম (৭৩৪ ভোট), অ্যাড. ফাতেমা আক্তার সুইটি (৬৯৭ ভোট), অ্যাড. আবু রায়হান (৬৯৪ ভোট), অ্যাড. তেহসিন হাসান দিপু (৫৭৪ ভোট) এবং জামায়াত সমর্থিত একমাত্র প্রার্থী অ্যাড. আফরোজা জাহান (৫২৩ ভোট)।

এবারের নির্বাচন ছিল ত্রিমুখী। বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের পাশাপাশি বিএনপিপন্থী বিদ্রোহী অংশ ‘রেজা-গালিব প্যানেল’ নামে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে শেষ পর্যন্ত সেই বিদ্রোহী অংশ প্রভাব বিস্তার করতে পারেনি।

বিএনপি সমর্থিত সরকার হুমায়ূন কবির-এইচএম আনোয়ার প্রধান পরিষদ ১৬-১ ব্যবধানে জয় পেয়ে বার নির্বাচনে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে।

ভোটগ্রহণ চলাকালে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ছিল জোরদার। সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটারদের ভিড় বাড়তে থাকে। ভোট শেষে অনেকেই বলেন, এ নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শান্তিপূর্ণ। আর ফলাফলে বিএনপি সমর্থিত আইনজীবীরা আবারও আধিপত্য প্রতিষ্ঠা করলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »