বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২০৫ Time View

নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি, গাছের চারা রোপন, আলোচনা সভা ও জনসচেতনতামূলক সেমিনারসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার (৫ জুন) সকালে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচী পালন করা হয়। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং পরিবেশবাদি সংগঠন এই র‌্যালিতে অংশগ্রহণ করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক মাটি ও নদী দূষণ রোধসহ পরিবেশের ভারসাম্য রক্ষার ব্যাপারে সর্বস্তরের নাগরিকদের সচেতন হওয়ার আহবান জানান।

জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জে নদী দূষণ রোধে শিল্প কারখানাগুলোকে ইটিপি প্লান্টের আওতায় আনার ব্যাপারে বিশেষ পদক্ষেপ গ্রহণ সহ নানা পরিকল্পনা নেয়া হয়েছে।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো: মশিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি সহ প্রশাসনের উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা।

সভা শেষে উপস্থিত সকলকে একটি করে গাছের চারা উপহার দিয়ে বেশি করে গাছ রোপনের ব্যাপারে তাদের উৎসাহ দেয়া হয়।

দিবসটি উপলক্ষে জেলার উপজেলা গুলোতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন স্থানে গাছের চারা রোপন সহ জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »