বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

নারায়ণগঞ্জে বিএনপির বি.দ্রো.হী ও বহি.ষ্কৃত প্রার্থীদের ভাগ্যে যে প্রতীক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ Time View

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত প্রার্থীদের নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীদের আবেদনের শুনানি শেষে প্রতীকগুলো বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ শেষ হওয়ার পর নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই নির্বাচনী হিসাব-নিকাশ নতুন করে সাজাতে শুরু করেছেন সংশ্লিষ্ট প্রার্থীরা।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. দুলাল হোসেনকে দেওয়া হয়েছে জাহাজ প্রতীক। নারায়ণগঞ্জ-২ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়া আতাউর রহমান খান আঙ্গুর পেয়েছেন কলস প্রতীক।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত শাহ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি পান এবং তার পক্ষে বরাদ্দ করা হয় হরিণ প্রতীক। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার আবেদন যাচাই-বাছাই শেষে নিষ্পত্তি করা হয়।

অন্যদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রেজাউল করিমের জন্য নির্ধারিত হয়েছে ঘোড়া প্রতীক। পাশাপাশি নারায়ণগঞ্জ-৩ ও ৪-দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপির বহিষ্কৃত প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন পেয়েছেন ফুটবল প্রতীক।

প্রতীক বিতরণকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটগ্রহণ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »