রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায়

নারায়ণগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন র‌্যাব-১১’র অধিনায়ক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৪ Time View

শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পূজামন্ডপে নিñিদ্র নিরাপত্তরা জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন র‌্যাব-১১’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর নগরীর আমলপাড়া সার্বজনীন পূজামন্ডপ, টানবাজার সাহাপাড়া পূজামন্ডপ, রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতির খোজ খবর নেন। তিনি পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কঃ এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, দুর্গাপূজায় সবার অংশগ্রহণ ও আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। পূজামন্ডপ, আশেপাশের এলাকা এবং যাতায়াতা ব্যবস্থা নিরাপদ রাখতে র‌্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব সদস্যরা সর্বদা প্রস্তুুত রয়েছে।

আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা র‌্যাব-১১’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, র‌্যাবের সক্রিয় ভূমিকা রাখলে আমাদের নিরাপত্তা নিয়ে কোন শংঙ্কা থাকবে না। আমরা সাবাই মিলে প্রতিবারের মতো এবার উৎসব আনন্দে উদযাপন করতে করবো। আমাদের ভ্রাতিত্ববোধ ও সম্প্রীতি আরো শক্তিশালী হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে জেলা এবার ২২৪ টি পূজামন্ডপে সনাতনী হিন্দুধর্মালম্বীদের পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে আনসার পুলিশসহ বিভিন্ন বাহিনীর লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »