মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

কাঁচপুরে সংঘর্ষ : গিয়াসউদ্দিনসহ বিএনপির ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, সোনারগাঁও
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৬৮ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপির ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। পদযাত্রা কর্মসূচীতে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ ১১৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এদিকে থানায় মামলা দায়েরের পর পুলিশ সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- জামপুর ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম (৬২) ও বিএনপি কর্মী সুরুজ মিয়া (৫৫)। ইব্রাহিম মিয়ার বাড়ি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে। সুরুজ মিয়ার বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামে।

অপরদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটি সূত্র জানায়, কাঁচপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার অধিকাংশ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতংকে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।

গত ১৯ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছুঁড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »