বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

এনসিসি জাপানের নারুতো ‘সিস্টার সিটি’ হিসেবে চুক্তিবদ্ধ: মেয়র আইভী

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১২ Time View

জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন লেক পরিদর্শন করেছেন জাপান সরকারের একটি প্রতিনিধি দল। এসময় তারা সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে প্রতিনিধি দলটি মেয়র আইভীর সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন- তিন সংসদ সদস্য নাকানিশি ইউসুকে, ইমাই এরিকো, মিউরা নবিহিরো, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি।

সেখানে মধ্যাহ্নভোজ শেষে লেক পরিদর্শনে যান এবং পরে আড়াইহাজার জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।

এসময় সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকারের সহযোগী হয়ে জাপান জাইকার মাধ্যমে বিভিন্ন কাজ করছে। তিনজন সংসদ সদস্যসহ প্রতিনিধি দলটি এসব প্রকল্প পরিদর্শনে এসেছেন। নারায়ণগঞ্জ নগরীতেও জাইকার অর্থায়নে একটি প্রকল্প চলমান। তারা প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছেন বলেও জানান মেয়র।

আইভী বলেন, বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জাপানের নারুতো এবং বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি ‘সিস্টার সিটি’ হিসেবে চুক্তিবদ্ধ। জাপানের প্রতিনিধিদের সাথে চলমান প্রকল্প এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলাপ হয়।

নাকানিশি ইউসুকে সাংবাদিকদের বলেন, সিটি মেয়র নগরীর উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমরা এসব পরিকল্পনা সম্পর্কে সহকর্মীদের সাথে আলাপ করবো। জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »