সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

এক লাগেজেই ৪৯ লাখ টাকার জালনোট

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৪৪২ Time View

এক লাগেজ থেকেউ উদ্ধার করা হয়েছে ৪৯ লাখ টাকার জালনোট। সোনারগাঁ উপজেলার নানাখী এলাকা থেকে উদ্ধার করা গোলাপি রঙের লাগেজ থেকে ঐ জালনোটগুলো উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করে ২ জনকে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের নানাখী এলাকার ফজল খানের বাড়ির মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সোনারগাঁও উপজেলার নানাখী গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মো. আ. রহমান (৫২) এবং একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে মো. বাবুল মিয়া (৬০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদীপুর ইউনিয়ন নানাখী এলাকার ফজল খানের মাঠে রোববার আড়াইটার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় গোলাপি রঙের লাগেজে ৪৯ লাখ টাকার জালনোটসহ আ. রহমান ও মো. বাবুল মিয়াকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানান, মো. বাবুল মিয়ার জামাতা মো. সাহাবুদ্দিন জালনোট তৈরি করে সরবরাহ করে থাকেন। বিভিন্ন ধর্মীয় উৎসব (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) ও বিভিন্ন সময় ঢাকা-নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় এসব জালনোট বিক্রি করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »