শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

উপদেষ্টাকে জড়িয়ে কাঁদলেন শিশু রিয়া গোপের মা

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩২৪ Time View

মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুরশিদ সাক্ষাত করেছেন জুলাই আন্দোলনে নিহত শিশু রিয়া গোপের পরিবারের সঙ্গে। এ সময় মেয়ের স্মৃতিচারণ করে উপদেষ্টাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন রিয়ার মা বিউটি ঘোষ। পরে উপদেষ্টা রিয়ার মাকে নানাভাবে সান্ত্বনা ও আশ্বাস দেন। রোববার (৬ জুলাই) সকালে নারায়গঞ্জ শহরের নয়ামাটি এলাকায় জুলাই অভ্যুত্থানে নিহত শিশু রিয়া গোপের বাসায় যান শারমিন মুরশিদ।

এসময় শহীদ রিপা গোপের বাড়িতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, ‘আমরা পুরো মাসটিকে ডেডিকেট করেছি এই জুলাই আন্দোলনের ওপর। যারা চলে গেছে, তাদের পরিবারের কাছে গিয়ে এটা বলা- “আমরা তোমাদের ভুলিনি এবং ভুলব না’। তোমরা যে আত্মত্যাগ করে গেলে, যে ক্ষতি তোমাদের হয়েছে, সেটার জন্য রাষ্ট্র সর্বোচ্চটা করবে। এ দেশের মানুষও তাদের স্মরণে রাখবে। এটা যেন আমাদের মননে থাকে, বয়ানে থাকে।’

তিনি বলেন, ‘পুরো জুলাই মাস জুড়ে গণঅভ্যুত্থানে শহীদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেয়ার মাধ্যমে শদীদদের পরিবারকে আশ্বস্ত করা হচ্ছে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। জুলাই আন্দোলনকারিদের আত্মত্যাগে তাদের পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে রাষ্ট্র সার্বিকভাবে তাদের সহযোগিতা করবে এবং জাতিও তাদের শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে।’

তিনি আরও বলেন, “দেশ ও জাতি যাতে শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে পারে সেই লক্ষ্যে সরকার এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশের নারী ও শিশুরা যাতে নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারেন সেই লক্ষ্যে আমরা সমাজকে পুনর্গঠন করার নানা পরিকল্পনা নিয়ে কাজ করছি। শিশু রিয়া গোপের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। সেখানে গিয়ে মানুষ “রিয়া গোপ” এর ইতিহাস জানতে পারবে।’

দুপুরে উপদেষ্টা শারমিন মুরশিদ সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় নিহত নারী সুমাইয়া আক্তার শিমুর বাসায় গিয়ে পরিবারের সাথে কথা বলেন। তাদের পাশে থাকাসহ সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »